নন্দশিল্প একাডেমি
(সংক্ষিপ্ত বিবরণ)
একমাত্র সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়েই বাংলাভাষার শুদ্ধচর্চা সম্ভব। যে মধুর ভাষার টানে আবেগি নদীর মত আবেগ নিয়ে জীবন দিয়েছে বাঙালিরা, সেই সত্তায় শুধুই যেন বইছে নিরন্তর ভালবাসা আর অবনত শ্রদ্ধার স্বতঃস্ফুর্ত অভিব্যক্তি। যে অভিব্যক্তি ফুটে ওঠে নৃত্যের ঝংকারে, সুরের কলকাকলিতে আর যন্ত্রের বিমুগ্ধ মূর্ছনায়। আমাদের অন্তর্নিহিত সত্তাকে সাংস্কৃতিক পরিমন্ডলে বিস্তৃত করবার আশায় আজম্মলালিত স্বপ্নে মিশে থাকা কৃতজ্ঞতার এক অদ্ভুত আলোর প্রজ্জলিত শিখায় প্রতিষ্ঠিত হয়েছে সেবামূলক সাংস্কৃতিক প্রতিষ্ঠান “নন্দশিল্প একাডেমি”।
“হৃদয়ে শিল্পের ছোঁয়া” স্লোগানে বাঙালি ঐতিহ্যের নিরন্তর লালন এবং দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসার নন্দশিল্প একাডেমির মুল লক্ষ্য ও উদ্দেশ্য।
২০২৫ সালের ৬ই জুলাই আনুষ্ঠানিক ভাবে নন্দশিল্প একাডেমি যাত্রা শুরু করে। সূচনা লগ্ন থেকেই শিল্পী তৈরির দৃপ্ত মানসে আমরা মনোনিবেশ করেছি আমাদের নিজস্ব ধারাবাহিকতায়। দেশের মঞ্চ, গনমাধ্যম ও বিদেশের মাটিতে আমাদের নিজস্ব শিল্পী ও শিক্ষকদের পরিবেশনায় সম্বৃদ্ধ হয়েছে আমাদের দেশীয় সংস্কৃতি। নন্দশিল্প একাডেমি পরিবারের শিল্পী/কলাকুশলীরা ইতোমধ্যে দেশের বাইরে বিশেষ করে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিংগাপুর ও থাইল্যান্ডে আবহমান দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য প্রানপন চেষ্টা করেছে হৃদয়ের একান্ত অনুভূতিতে।
বর্তমানে নন্দশিল্প একাডেমিতে নৃত্য, সংগীত, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, গিটার, তবলা, বেহালা এবং আবৃত্তি ও শুদ্ধ উচ্চারন বিভাগ গুলো নিয়ে নিয়মিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম ও পরিবেশনা অব্যাহত আছে।
শিক্ষা প্রদানের পাশাপাশি সেবামুলক সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবেও নন্দশিল্প একাডেমির ভুমিকা অনন্য। সকল ধরনের বাঙালিআনায়, বর্ষবরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, জাতীয় দিবস পালনে সক্রিয় অংশগ্রহনের পাশাপাশি পারিপার্শ্বিকতার দায়বোধ থেকেই প্রতিষ্ঠার পর থেকে সমাজসেবামুলক কার্যক্রমে বিভিন্ন সময়ে আমাদের সীমিত পরিমান সাধ্যের মাঝেও চেষ্টা করি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। বিবেকবোধ আর দায়িত্বের অংশ হিসেবে মনুষ্যত্বের তাড়নায় কখনো শীত বস্ত্র বিতরণ, কখনো বিনামুল্যে শিক্ষাদানসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় অভাব পুরনে সাধ, সাধ্য এবং বিস্তৃত আকাঙ্খার আন্তঃবিরোধকে অতিক্রম করে অপ্রতুলতার মাঝেও আমাদের সহানুভূতির কোন কার্পণ্য নেই।
নন্দশিল্প একাডেমির প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী অমিত সরকার “সভাপতি” এবং দিগন্ত সরকার “সাধারণ সম্পাদক” হিসেবে বর্তমানে দ্বায়িত্ব পালন করছেন।
প্রতি শুক্র ও শনিবার বৈকালিক সময়ে নন্দশিল্প একাডেমির সকল প্রাতিষ্ঠানিক কর্মকান্ড “কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজ, দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা-১২১৭” ঠিকানায় পরিচালিত হয়।
ওয়েব সাইটঃ www.nandashilpaacademy.com
ফেসবুক পেজঃ 𝑵𝒂𝒏𝒅𝒂𝒔𝒉𝒊𝒍𝒑𝒂 𝑨𝒄𝒂𝒅𝒆𝒎𝒚-নন্দশিল্প একাডেমি
ইউটিউব চ্যানেলঃ 𝑵𝒂𝒏𝒅𝒂𝒔𝒉𝒊𝒍𝒑𝒂 𝑨𝒄𝒂𝒅𝒆𝒎𝒚
অফিসিয়াল ই-মেইলঃ nandashilpaacademy.com
মুঠোফোন/হোয়াট’স অ্যাপ নাম্বারঃ ০১৫১৯-৫৬৫৪৫৬











