Welcome to নন্দশিল্প একাডেমি
  • সোনারগাঁ
  • রিক্সা ও রিক্সা পেইন্টিং-ঢাকা
  • বাউল গান
  • বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
  • জামদানি
  • ষাট গম্বুজ মসজিদ
  • পাহাড়পুর
নন্দশিল্প একাডেমি নন্দশিল্প একাডেমি। বাংলাদেশ

ভর্তি প্রক্রিয়া

প্রতি বছর জানুয়ারিতে আমাদের শিক্ষাবর্ষ শুরু হয়।

নন্দশিল্প একাডেমিতে সরাসরি প্রতি শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত ভর্তি ফরম গ্রহণ করে ভর্তি হওয়া যায়।

অনলাইনে ওয়েবসাইট এর মাধ্যমে লগইন করে ভর্তি হওয়া যায়।

সকল বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য নুন্যতম ৪ বছর বয়স থেকে ভর্তি হবার জন্য অনুমতি প্রদান করা হয়।

ভর্তিচ্ছুদের বয়সসীমা নির্ধারিত নেই অর্থাৎ সকল বয়সীরা ভর্তি হতে পারবে। বয়স ভেদে ভিন্ন ভিন্ন ব্যাচের ব্যবস্থা রয়েছে।

ন্যূনতম যোগ্যতা হিসেবে সুর সম্বন্ধে ধারণাবোধ, আচরণ ও রুচিতে বাঙালিয়ানার ছাপ এবং নন্দশিল্প একাডেমির নিয়মকানুন মেনে চলার মত মানসিকতা থাকা প্রয়োজন।

ভর্তি হবার জন্য অনুমতির শিক্ষার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে ভর্তি বাবদ ২০০০ টাকা এবং বর্তমান মাসের বেতন বাবদ ১ হাজার টাকা সহ মোট ৩ হাজার টাকা প্রদান করতে হবে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবার পরে প্রাপ্ত মেসেজ প্রদর্শন করে খাতায় নাম উঠানো হবে।

আমাদের কোন আনুষ্ঠানিক ভর্তি পরীক্ষা নেই তবে অবশ্যই প্রাথমিকভাবে মৌখিক পরীক্ষা সম্পূর্ণ করার মাধ্যমে ভর্তির জন্য অনুমতি প্রদান করা হয়।

ওয়েবসাইটের মাধ্যমে এবং নির্ধারিত ফেসবুক মেসেঞ্জার গ্রুপে হবে ক্লাসের সময়সূচি নিয়মিতভাবে প্রদান করা হবে।



প্রকাশের সময়: ১৫-০৮-২০২৬